বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। সকাল আটটা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যুর এসব ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৭২ জনকে নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১৯ হাজার ৩৪৫ জনে। একই সময়ের মধ্যে ৫১১ জনসহ মোট ১৭ হাজার ৮৪৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ২৬৭ জন ঢাকা বিভাগের। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশাল বিভাগে ৮৪ জন, খুলনা বিভাগে ১৪০ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গুতে মৃত্যুর পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে, মে মাসে ১ জন, জুন মাসে ১৩ জন, জুলাই মাসে ৩৬ জন এবং চলতি আগস্ট মাসের এ পর্যন্ত ৭ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...