Logo Logo

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দীর্ঘদিনের যানজট নিরসন ও ব্যবসায়িক গতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ভোমরা স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরীর (সান্টু) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবু মুছার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (১০৬) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোমরা স্থলবন্দরের সার্বিক ব্যবসায়িক প্রসার ও উন্নয়নের স্বার্থে যেকোনো মূল্যে যানজট নিরসন করা জরুরি। সকলের সম্মিলিত উদ্যোগ এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। বাণিজ্য প্রবাহ নির্বিঘ্ন করতে কোনো ধরনের বাধা কিংবা অনিয়ম সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।

এছাড়া আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ বাবু, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি (রেজি নং-৮৭/সাত) এর সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৭২২) এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজনু সরদার এবং ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ।

সভায় উপস্থিত বক্তারা ভোমরা স্থলবন্দরের সার্বিক যানজট নিরসনে বিভিন্ন যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, জেলা ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, বিভিন্ন ট্রান্সপোর্ট মালিক সমিতি ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...