Logo Logo

গোপালগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার- ১


Splash Image

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ সদর উপজেলার পারকুশলী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে পারকুশলী গ্রামের রাজু মোল্লার নিজ দখলীয় বসতঘরের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার রাজু মোল্লা পারকুশলী গ্রামের মৃত মনিরুদ্দিন মোল্লা ও মৃত মাহারুন্নেছা বিবির ছেলে। তিনি গোপালগঞ্জ সদর থানার পারকুশলী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বাদী হয়ে রাজু মোল্লার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...