Logo Logo

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

ঢাকার গণপরিবহনে যুক্ত হচ্ছে ২০০ বৈদ্যুতিক বাস, অর্ধেক থাকবে নারীদের জন্য


Splash Image

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে ২০০টি বৈদ্যুতিক বাস (ইভি বাস) কেনার উদ্যোগ নিয়েছে সরকার। যার মধ্যে ১০০টি বাস নারীদের জন্য নির্ধারিত বিভিন্ন রুটে পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিশেষ বাসসেবা আরও সম্প্রসারণ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসি আয়োজিত ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সড়কমন্ত্রী বলেন, দ্রুততম সময়ে পরিবেশবান্ধব গণপরিবহন চালুর লক্ষ্যেই বাসগুলো সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কেনা হবে। কারণ সাধারণ প্রকল্পের মাধ্যমে বাস কেনার ক্ষেত্রে অনুমোদন ও টেন্ডারসহ আন্তর্জাতিক ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত দেড় বছর সময় লাগে। ফসিল ফুয়েলের ওপর নির্ভরতা কমিয়ে ঢাকায় পরিবেশবান্ধব ও মাল্টিমোডাল যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ইভি বাস অত্যন্ত জরুরি।

তিনি জানান, ২০০টি ইভি বাসের মধ্যে ১০০টি নারীদের জন্য নির্ধারিত থাকবে। এতে নারীদের বাসসেবার পরিধি বহুলাংশে বৃদ্ধি পাবে। বর্তমানে কয়েকটি জেলায় নারীবান্ধব বাসসেবা চালুর উদ্যোগ নেওয়া হলেও ভবিষ্যতে দেশের অন্যান্য বিভাগেও এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও জানান, বর্তমানে নারীদের জন্য ১৪টি বাস ১৩টি রুটে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় ১০টি রুটে চলবে ১০টি বাস (একটি একতলা ও নয়টি দ্বিতল)। এছাড়া চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালিত হবে।

নারী যাত্রীদের সুরক্ষার ওপর জোর দিয়ে শেখ রবিউল আলম বলেন, নারীদের শুধু বাসে ওঠার পর নয়, অপেক্ষার সময় এবং নামার সময়ও নিরাপদ পরিবেশ দিতে হবে। বাসে ওঠা-নামার সময় হয়রানি বা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে তাদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী এবং অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, তাই তাদের সক্ষমতা কাজে লাগাতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিআরটিসির বর্তমান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটি বর্তমানে ৫০০টির বেশি বাস পরিচালনা করছে এবং তাদের মোট বাসের সংখ্যা প্রায় ১ হাজার ২০০। বর্তমানে বিআরটিসি লোকসানে নেই, ব্রেক-ইভেন অবস্থায় রয়েছে। তবে সংস্থাটির ব্যবস্থাপনা, পরিচালনা ও সেবার মানে পরিবর্তন আনা প্রয়োজন।

চালু হওয়া এই সেবা যাতে অতীতের অন্যান্য উদ্যোগের মতো কিছু দিন পর বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, আজ যে সেবা চালু হলো, দুই মাস পর তার মান আরও বাড়াতে হবে। প্রতিদিনের ব্যবস্থাপনার উন্নতি করে সেবাকে টেকসই করা ও বিস্তৃত করাই এখন বড় চ্যালেঞ্জ, যা মোকাবিলায় মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, সড়ক সচিব জিয়াউল হক, সড়ক সচিব মোহাম্মদ জিয়াউল হক ও বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...