Logo Logo

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


Splash Image

বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


বিজ্ঞাপন


দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মোর্শেদ আজমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাবুজ্জামান শিহাবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে সর্বদা শক্তিশালী ভূমিকা পালন করে এসেছে। মূল দল বিএনপির প্রতিটি কর্মসূচিতেও সংগঠনটির নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। স্বেচ্ছাসেবক দলের গতিশীলতা আরও বৃদ্ধি করতে অতি দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ইউনিট কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন ওয়ার্ড ও এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...