Logo Logo

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২৩২


Splash Image

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল ঢাকাতেই তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ের মধ্যে নতুন করে আরও ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৩ জন।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম পরিস্থিতিবিষয়ক নিয়মিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ শিশুর। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৮৩ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত করা গেছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ১৪৯ জনসহ গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫০ হাজার ৬৫২ জনের শরীরে হামের বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, উল্লিখিত সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন রোগী। তাঁদের মধ্যে যথাযথ চিকিৎসা সেবা গ্রহণ করে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৬ হাজার ৯২১ জন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...