Logo Logo

সাতক্ষীরায় আলহাজ্ব আব্দুর রউফকে ভোমরা শ্রমিক ইউনিয়ন ও ট্রান্সপোর্ট মালিক সমিতির শুভেচ্ছা


Splash Image

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এবং ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আলহাজ্ব আব্দুর রউফের নিজস্ব বাসভবনে এক শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠন দুটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে সংবর্ধিত করেন এবং তাঁর নতুন দায়িত্বে উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৭২২/০৩)-এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১৯৬৪/০৯)-এর সভাপতি আশরাফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন। এ ছাড়া ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ (৮৬/৭)-এর সভাপতি মো. লুৎফার রহমান মন্টু, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রসূল, দপ্তর সম্পাদক ফিরোজ হোসেন খোকন, কার্যকরী সদস্য কামরুজ্জামানসহ কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ উল্লেখ করেন, আলহাজ্ব আব্দুর রউফ দীর্ঘদিন ধরে পরিবহন খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে মালিক ও শ্রমিকদের ন্যায়সংগত স্বার্থ রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের ফলে বাস-মিনিবাস মালিক সমিতি আরও সুসংগঠিত হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া পরিবহন মালিকদের গভীর আস্থা ও সর্বজনীন গ্রহণযোগ্যতার প্রমাণ দেয় বলে তারা মত প্রকাশ করেন।

শুভাকাঙ্ক্ষীদের এই ভালোবাসায় আবেগপ্লুত হয়ে আলহাজ্ব আব্দুর রউফ উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতে পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও শ্রমিক-মালিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার সুদৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...