Logo Logo

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই


Splash Image

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জনে।


বিজ্ঞাপন


রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৩ জন রোগী চিকিৎসার জন্য এসেছেন। তাদের মধ্যে ৯৫৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩১৯ জন, রাজশাহীতে ২৩ জন, সিলেটে ১১২ জন, চট্টগ্রামে ২৩৮ জন, বরিশালে ১১৬ জন, ময়মনসিংহে ৪৮ জন, খুলনায় ৮৫ জন এবং রংপুরে ১৩ জন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে। তাদের মধ্যে ১৯ হাজার ৬৯৬ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

পরিসংখ্যান বলছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তি এবং মৃত্যুর ঘটনা এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির পাশাপাশি তিনজনের মৃত্যুর তথ্য পরিস্থিতির গুরুত্ব আরও স্পষ্ট করেছে। একই সঙ্গে চলতি বছরে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯৪ জনের মৃত্যু জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...