বিজ্ঞাপন
দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে অতিরিক্তসংখ্যক আবেদনকারীর উপস্থিতির কারণে দূতাবাসের কার্যালয় ও আশপাশের এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বায়োমেট্রিক গ্রহণের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ই-পাসপোর্টের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে ইচ্ছুক প্রবাসীদের আগে থেকেই নির্ধারিত তারিখ ও সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এজন্য রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নিজস্ব অনলাইন পোর্টালে প্রবেশ করে নির্ধারিত লিংকের মাধ্যমে আগাম সময় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাসের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল: passportriyadh.com/appointment
তবে যেসব আবেদনকারীর ই-পাসপোর্টের বায়োমেট্রিক দেওয়ার তারিখ ও সময় ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে, তাদের নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই। তারা পূর্বনির্ধারিত তারিখ ও সময়ে দূতাবাসে উপস্থিত হয়ে বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় এড়িয়ে সুশৃঙ্খল পরিবেশে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সেবা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নির্ধারিত নিয়ম ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নতুন এই নির্দেশনার ফলে ই-পাসপোর্টের বায়োমেট্রিক সেবা নিতে আগ্রহী প্রবাসীদের আগে থেকেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে দূতাবাসে উপস্থিত হতে হবে। এতে একদিকে যেমন দূতাবাস এলাকায় অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা কমবে, অন্যদিকে সেবাগ্রহীতাদের জন্য আরও সুশৃঙ্খল পরিবেশে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...