বিজ্ঞাপন
সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের লক্ষ্যে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন প্রার্থীর সাক্ষাৎকার (প্র্যাকটিক্যাল ও ভাইভা) নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের জন্য মনোনীত প্রার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রবাসী মিলনায়তন, প্রবাসী কল্যাণ ভবন (২য় তলা), ৭-৭২ ইস্কাটন গার্ডেন, রমনায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
সাক্ষাৎকার প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা-
সাক্ষাৎকারের সময় প্রত্যেক প্রার্থীকে তাদের যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণস্বরূপ সনদপত্র এবং মূল পাসপোর্টসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
মূল পাসপোর্ট ব্যতীত কোনো সাক্ষাৎকার বা ইন্টারভিউ গ্রহণ করা হবে না।
প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারের স্থানে উপস্থিত থাকতে হবে।
নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।
প্রার্থীদের যথাসময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো এবং যথাযথ ও মার্জিত পোশাক পরিধান করে উপস্থিত হতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...