বিজ্ঞাপন
রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। পরবর্তীতে সমাজমাধ্যমে ‘সাতক্ষীরা ইনসাইডার্স’ নামে একটি ফেসবুক পেজে ১০ নভেম্বর দেশব্যাপী কর্মসূচি সফলের লক্ষ্যে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের অবরোধ কর্মসূচির একটি বার্তা প্রচার হতে দেখা যায়, যা দ্রুত নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে।
ঘটনায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের ৬ নেতার নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা হলেন— আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ আলী, সহ-সভাপতি মো. বাবু ও মো. পলাশ শাহ এবং আলিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বিপ্লব ঢালী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ সরদার। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল আজিজ পুঁটি ঘটনার বিবরণ দিয়ে জানান, গভীর রাতে বিকট শব্দের বিস্ফোরণে তাঁর ঘুম ভাঙে। তিনি ঘরের ভেতর থেকেই বাইরে আলো জ্বলতে দেখতে পান এবং একটি পিকআপ দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করেন। ভয়ে তিনি রাতে ঘর থেকে বের হননি। সকালে উঠে স্থানীয় কিছু লোকজনকে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত হন। তিনি জানান, আওয়ামী লীগের পদ ধারন করলেও তিনি নিজের মতো সাধারণ জীবনযাপন করেন।
এদিকে খবর পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আলিপুর ইউনিয়ন বিএনপি, ছাত্রদলসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিকদের কাছে ঘটনার প্রাথমিক সত্যতার বিষয়ে নিশ্চিত করেছেন।
তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। বিষয়টি কতটুকু সত্য তা যাচাইয়ে পুলিশের তদন্ত চলমান। তদন্তে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট ও স্থানীয়রা মনে করছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...