বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিন থেকে জানা গেছে, নতুন ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, একক মাস হিসেবে আগস্টেই সর্বোচ্চ ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ৬ দিনেই ২৪ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই জন করে রোগীর মৃত্যু হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৩১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছরে হাসপাতালে মোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৪৩ হাজার ৯০৪ জনে পৌঁছেছে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাসেবা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ২৩১ জন। চলতি বছর এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭০৯ জন ডেঙ্গু রোগী।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে— ৫০৭ জন। এছাড়া খুলনা বিভাগে ২৩৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন, বরিশাল বিভাগে ১৫৩ জন, রাজশাহী বিভাগে ৯৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...