বিজ্ঞাপন
জেলা দলিল লেখক সমিতির সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে সমাবেশে জেলা ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সরকার।
সমাবেশে বক্তারা দ্রুত তাদের সাত দফা দাবি মেনে নিয়ে দলিল লেখকদের জন্য কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতিটি দলিলের জন্য ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারও মাধ্যমে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রির জন্য দাখিল নিষিদ্ধ করা।
এ ছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞ ব্যক্তিদের দলিল লেখার লাইসেন্স না দেওয়া, সরকারি খরচে সংশ্লিষ্ট কার্যালয়গুলোতে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ, জমির ক্রেতা-বিক্রেতার সরবরাহ করা কাগজপত্রে ভুলের কারণে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকদের এসব ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে। অন্যথায় দাবি আদায়ে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
সমাবেশে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...