বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ পুকুরে ৪০ কেজি মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোরাদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস. এম. মনোয়ার মাহামুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেলসহ অন্যান্য জলাশয়ের পোনা গ্রহণকারীরা।
কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ জানান, উদ্বোধনের পর দিনব্যাপী পর্যায়ক্রমে কুমর নদ ও মধুমতি বাওড়ে ৫০ কেজি করে মোট ১০০ কেজি, কাশিয়ানী থানা পুকুরে ২১ কেজি, হাইশুর বৃদ্ধাশ্রম পুকুরে ২০ কেজি, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা পুকুরে ১৫ কেজি, তারইল-ফুকরা মাদ্রাসা এতিমখানা সংলগ্ন পুকুরে ১৫ কেজি এবং কাশিয়ানী স্টেশন সংলগ্ন আশ্রাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ১৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
এছাড়া আবাসন ও আশ্রয়ণ প্রকল্পের পুকুরগুলোর মধ্যে তারইল আশ্রয়ণ পুকুর, সাফলীডাঙ্গা আশ্রয়ণ পুকুর, সাবেক পদ্মবিলা আশ্রয়ণ পুকুর এবং জঙ্গল মুকুন্দপুর আশ্রয়ণ পুকুরে ১৫ কেজি করে মাছের পোনা ছাড়া হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচিত এসব জলাশয়ে অবমুক্তকৃত ২৮৬ কেজি পোনার মধ্যে ছিল ১০ থেকে ১৫ সেন্টিমিটার আকারের সুস্থ, সবল ও জীবিত রুই, কাতলা এবং মৃগেল মাছের পোনা। দেশীয় মাছের বংশবৃদ্ধি ও উৎপাদন ত্বরান্বিত করতেই সরকারি এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...