Logo Logo

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার


Splash Image

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ।


বিজ্ঞাপন


সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরপরই তাঁকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সাবেক এই সংসদ সদস্য চট্টগ্রামের সন্দ্বীপ থানার একাধিক মামলার এজাহারনামীয় আসামি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...