Logo Logo

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্তের নতুন রেকর্ড ১,৮৭২


Splash Image

দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রদত্ত তথ্য অনুযায়ী, নতুন ৫ জনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। এর মধ্যে সর্বোচ্চ ৯৮ জনের মৃত্যু হয়েছে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে। এর আগে আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ২ জন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৬৫ হাজার ৪৯৯ জনে পৌঁছেছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৪৭৭ জন। এ নিয়ে এ বছর মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৬০ জনে।

বিভাগভিত্তিক হিসেবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, যার সংখ্যা ৭৮১ জন। এছাড়া খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রামে ২৮৫ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ১০৫ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...