Logo Logo

কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতি স্ট্যান্ড এলাকায় দোলা পরিবহনের একটি বাস ও গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শিবগাতি স্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী দোলা পরিবহনের বাসটির সঙ্গে গোপালগঞ্জগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীবাহী বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। এ ছাড়া বাস ও প্রাইভেটকারের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...