Logo Logo

শহীদ জিয়া স্মৃতি সংসদ সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন


Splash Image

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। শহীদ জিয়া স্মৃতি সংসদের সাতক্ষীরা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ রেজাউল কবীর দীপু ও সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেন।


বিজ্ঞাপন


ঘোষিত এই কমিটিতে জি. এম. আসাদুজ্জামান রাসেল সভাপতি এবং আব্দুর রহিম গাজী বাবু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। কমিটির অন্যান্য পদে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি: ফিরোজ কবীর সুমন

সহ-সভাপতি: শাফিনুর রহমান, আমিরুল ইসলাম গাজী, শহিদুল, মোঃ ইউনুছ আলী, মোঃ মিজানুর রহমান মামুন ও রাজিবুল হক রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক: আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক: মোঃ ফয়সাল কবীর, সাংগঠনিক সম্পাদক: কাজী মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ শাহিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ মুকুল হোসেন (সহ-অর্থ বিষয়ক: মোঃ ফারুক হোসেন), দপ্তর সম্পাদক: মোঃ ছামছুজ্জামান সজল বাবু (সহ-দপ্তর: মোঃ রাজ), প্রচার ও মিডিয়া সেল সম্পাদক: ডাঃ মহিউদ্দীন মিলন (সহ-প্রচার ও মিডিয়া সেল: আলীম মোর্তজা), আইন বিষয়ক সম্পাদক: শাহজাহান সিরাজ (সহ-আইন: মোঃ অরিক হোসেন), ছাত্র ও শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ মহব্বত আলী (সহ-ছাত্র ও শিক্ষা: মোঃ নুরুজ্জামান), তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক: মোঃ জিয়াউর রহমান (সহ-তথ্য প্রযুক্তি ও গবেষণা: আল আমিন), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক: মোঃ রুহুল আমিন ময়না (সহ-সাহিত্য ও সংস্কৃতি: মোঃ শাহিনুর আলম), ক্রীড়া বিষয়ক সম্পাদক: মোঃ কামরুল ইসলাম বকুল (সহ-ক্রীড়া: এস. কে. রহমান ইমন), স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক: ওসমান আলী (সহ-স্বেচ্ছাসেবক: মোঃ মনিরুল ইসলাম), শ্রম বিষয়ক সম্পাদক: কাজী আকতারুজ্জামান মহব্বত (সহ-শ্রম: মোঃ আলমগীর হোসেন), পাঠাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: মোঃ সিরাজুল ইসলাম (সহ-পাঠাগার ও প্রকাশনা: মোঃ মিজানুর রহমান)

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে— সাইদুর রহমান, মোঃ শাহিন আলম, মোঃ সাঈদ সরদার, মোঃ জাহিদ হাসান, মোঃ রেজাউল, মোঃ হাবিবুল্লাহ, মোঃ রাকিব হোসেন, তহিদুল ইসলাম টগর, শামছুল আরিফিন আরিফ, শেখ আকরাম হোসেন, মোঃ আমিরুল ইসলাম, মোঃ হাসান, কাজী আরিফ, জি. এম. বদরুজ্জামান, মোঃ রোকন, মোঃ জাহাঙ্গীর কবির ও রবিউল ইসলাম সানিকে।

কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে, নতুন এই ৫১ সদস্যের সমন্বিত নেতৃত্বের মাধ্যমে সাতক্ষীরা জেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...