Logo Logo

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের


Splash Image

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। সাতক্ষীরা খুলনা মহাসড়কে পন্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে মহসড়কের ওভার ব্রিজের পর মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি একমি কোম্পানির এক সেলস অফিসার হিসাবে কর্মরত বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে শাহিন বিশ্বাস ও কামরুল ইসলাম সহ অনেকে জানান, শনিবার রাত সাড়ে ৮ টার দিকে মেহেদী হাসান তার কাজ শেষে কুমিরা থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি পাটকেলঘাটা ওভারব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি পালিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...