বিজ্ঞাপন
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা জেরীনা আক্তারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। তাঁর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা ও অসন্তোষ রয়েছে। এমন পরিস্থিতিতে তাঁকে ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় জনগণের গুরুত্বপূর্ণ একটি সেবাপ্রতিষ্ঠান। এখান থেকে সাধারণ মানুষ জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করেন। তাই প্রশাসক নিয়োগের ক্ষেত্রে জনস্বার্থ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধন থেকে লায়লা জেরীনা আক্তারের নিয়োগ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগের দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...