বিজ্ঞাপন
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) থেকে ভবনটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে পুনরায় শুরু হয়েছে।
জানা গেছে, কেইএসএস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটির অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করার জন্য চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেছে।
রোববার সকালে নির্মাণকাজ পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কুমিল্লা স্বাস্থ্য প্রকৌশল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. আবুল খায়ের। এ সময় তিনি ভবনটির নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. নিজাম উদ্দিন, কেইএসএস ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ থাকার পর পুনরায় কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্মাণকাজ দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন হলে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও অবকাঠামোগত সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...