Logo Logo

নীলফামারীতে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


Splash Image

সুস্থ জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও সুষম পুষ্টির গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে নীলফামারীতে “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক ড. মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারীর সিভিল সার্জন ডা: মো: জাহাঙ্গীর কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আবু বক্কর সিদ্দিক।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “স্বাস্থ্যই সকল সুখের মূল। সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ ধরনের আয়োজন পুষ্টিবিষয়ক সচেতনতা সৃষ্টি ও বিস্তারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দ দৈনন্দিন খাদ্যতালিকায় পুষ্টিগুণসমৃদ্ধ শাকসবজি ও ফলমূলের পর্যাপ্ত ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা একটি স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গড়ার মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত সেমিনারে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...