বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান বসুনিয়া, কো-চেয়ারম্যান ড. মারুফ বসুনিয়া, ব্যবস্থাপনা পরিচালক মাহামুদ হাসান অয়ন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আলিফ সিদ্দিকী প্রান্তর।
প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা জানান, গত চার বছর ধরে নীলফামারীসহ আশপাশের এলাকার রোগীদের আস্থা অর্জনে সফল হয়েছে বসুনিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব। ৫ম বর্ষে পদার্পণের এই শুভক্ষণে অত্যাধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও মানসম্মত করাই তাদের প্রধান লক্ষ্য।
তারা জানান, নতুন বর্ষে রোগীদের জন্য থাকছে আরও সুপ্রশস্ত সেবা কেন্দ্র, সার্বক্ষণিক জরুরি বিভাগ এবং নিখুঁত স্বাস্থ্য পরীক্ষার সুব্যবস্থা। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাবে।
এছাড়া প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব পালন করবেন স্বাধীন রহমান, মুক্তা, লেবু, আল আমিন সবুজ, বাদশা ও মামুন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...