Logo Logo

গোপালগঞ্জে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত


Splash Image

‘শিক্ষকদের পাশে; পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকতার মর্যাদা, পেশাগত নিরাপত্তা এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে তাদের যথাযথ সহযোগিতা ও সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...