বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মো. সোহেল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "জিপিএ-৫ অর্জন তোমাদের শিক্ষাজীবনের একটি অন্যতম মাইলফলক, তবে এটিই শেষ গন্তব্য নয়। ভালো ফলাফলের পাশাপাশি তোমাদেরকে একজন আদর্শ ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের সেবা এবং মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা এখন থেকেই লালন করতে হবে। তোমরাই তৈরি করবে আগামী দিনের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।"
তিনি আরও বলেন, কৃতী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে এবং ভবিষ্যতের যেকোনো সহযোগিতায় গোবিপ্রবি সর্বদা পাশে থাকবে। বক্তব্য শেষে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উজ্জ্বল ও সাফল্যময় ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ অর্জনকারী শতাধিক শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকমণ্ডলী, প্রথম আলো বন্ধুসভার সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষ পর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...