Logo Logo

নীলফামারীতে কিশোর অপরাধ দমনে বিশেষ বিট পুলিশিং সভা


Splash Image

মাদক, কিশোর গ্যাং, প্রলোভনে পড়ে পালিয়ে যাওয়া এবং শিশু-কিশোর সংক্রান্ত নানা সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে নীলফামারীতে এক বিশেষ সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


নীলফামারী থানা পুলিশের আয়োজনে মুশরত গোড়গ্রাম দুকুরী রামকলা (এমডিআর) উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক আহমেদের পরিকল্পনায় এবং জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।

সভায় বক্তারা সামাজিক অবক্ষয় রোধ এবং ক্রমবর্ধমান কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের সর্বাত্মক সচেতন থাকার ওপর বিশেষভাবে আলোকপাত করেন। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহ থাবা থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে এবং একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...