Logo Logo

গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের নবীন বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের শাখার উদ্যোগে নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২২ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গোবিপ্রবি শাখার সভাপতি নাঈমা সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, তরুণদের লেখনীর মাধ্যমে দেশের সত্য ও বস্তুনিষ্ঠ চিত্র ফুটে উঠবে। তিনি নবীন লেখকদের নিয়মিত লেখালেখির চর্চা ও পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ফোরামের উপদেষ্টাবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয় এবং দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...