Logo Logo

নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধর, অ্যাম্বুলেন্সচালক আটক


Splash Image

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক অ্যাম্বুলেন্সচালকের বিরুদ্ধে।


বিজ্ঞাপন


রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত চিকিৎসকের নাম ডা. রথীন্দ্রনাথ মণ্ডল। তিনি হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক।

ডা. রথীন্দ্রনাথ মণ্ডলের অভিযোগ, ঘটনার সময় নাঈম নামের এক অ্যাম্বুলেন্সচালক আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে এসে ওই বিভাগে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এ সময় তাঁকে অনাকাঙ্ক্ষিত হট্টগোল করতে নিষেধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে চিকিৎসকের ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালক নাঈমকে আটক করে নীলফামারী থানা পুলিশের কাছে সোপর্দ করে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ অনভিপ্রেত ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, কর্মস্থলে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...