বিজ্ঞাপন
রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), গোপালগঞ্জ আয়োজিত শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, সবাই যখন একে অপরকে ঠকানোর প্রতিযোগিতায় ব্যস্ত, তখন উৎপাদনের প্রাথমিক পর্যায়ে জড়িত ব্যক্তিরাই সততার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ ও পশুপালনের মাধ্যমে তাঁরা নিরাপদ খাদ্য উৎপাদন করে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে সহায়তা করতে পারেন।
তিনি আরও বলেন, খাদ্য গ্রহণের মাধ্যমে মানবদেহে নানা জটিল রোগের সৃষ্টি হচ্ছে, যার চিকিৎসা সহজলভ্য নয়। তাই নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিসিকে যারা প্রশিক্ষণ গ্রহণ করছেন, তারা কখনোই ভাববেন না, ক্ষুদ্র মানেই অমর্যাদার। বরং আপনাদের অবদান হতে পারে অনস্বীকার্য।’
বিসিকের জরিপ ও তথ্য কর্মকর্তা অর্ক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিসিকের সহকারী মহাব্যবস্থাপক এ.কে.এম. কামরুজ্জামান এবং প্রমোশন কর্মকর্তা সুজাল আহমেদ।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম ব্যাচে ২৬ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী এ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালাটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...