বিজ্ঞাপন
শনিবার (১৮ অক্টোবর) রাতে ইটাখোলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইটাখোলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হয়।
ইটাখোলা ইউনিয়ন আমীর মো. নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলফারুক আব্দুল লতীফ এমপি।
সমাবেশে দুই সংসদ সদস্য যৌথভাবে হাত উঁচিয়ে ইটাখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. গোলাম রব্বানী সরকারের নাম ঘোষণা করেন। এ সময় জেলা জামায়াতের আমীর দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনারুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফা শাহ্, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নীলফামারী পৌরসভার মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান মন্টু, সদর উপজেলা সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান, ইটাখোলা ইউনিয়নের সাবেক আমীর মো. খবির উদ্দিনসহ স্থানীয় জামায়াতের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়া সমাবেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
কর্মী সমাবেশের এক পর্যায়ে নীলাঞ্চল সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...