Logo Logo

নীলফামারীতে জাতীয় কৃষক শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


Splash Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’ নীলফামারী জেলা কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে (পৌর মার্কেট, ২য় তলা) জাতীয় কৃষক শক্তি, নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির নতুন রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক-সামাজিক কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন জাতীয় কৃষক শক্তি নীলফামারী জেলার আহ্বায়ক মো. মোহাইমেনুর রহমান সানা এবং সদস্য সচিব মো. ইউনুস আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় যুব শক্তির আহ্বায়ক আশিক ইসলাম।

বক্তারা কৃষকদের ন্যায্য অধিকার আদায়, ফসলের সঠিক ও উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে প্রান্তিক কৃষকদের নানামুখী সমস্যা নিরসনে সংগঠনের সুনির্দিষ্ট রাজনৈতিক ও সামাজিক অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা কৃষকদের দাবি-দাওয়া বাস্তবায়নে বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে স্পষ্ট করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে বক্তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং কৃষকদের অধিকার রক্ষায় ও তাঁদের সমস্যা তুলে ধরতে গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...