Logo Logo

১৮ পূজামণ্ডপে ৯০ হাজার টাকা অনুদান

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,


Splash Image

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার ১নং ধানদিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু করেছেন বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসা।


বিজ্ঞাপন


এরই ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নে

পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ধানদিয়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ ক

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশে আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, “আমি দলীয় নির্দেশনা মেনে এবং আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে ১নং ধানদিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন সমাজ হিসেবে গড়ে তুলতে চাই

তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করে

এদিকে, ধানদিয়া ইউনিয়নের মোট ১৮টি পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে সর্বমোট ৯০ হাজার টাকা অনুদান প্রদান করেন আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান আসাদ। তাঁর এ উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...