Logo Logo

৪ ঘণ্টা ধরে রেলপথ অবরোধ, চিলাহাটি থেকে ট্রেন চলাচল বন্ধ


Splash Image

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন স্থানীয়রা।


বিজ্ঞাপন


বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে রেললাইনে অবস্থান নিয়ে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি থামিয়ে দেন তারা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। আটকা পড়ে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটিও।

সকালে দারোয়ানী রেলস্টেশন এলাকায় ব্যানার নিয়ে মানববন্ধন শুরু করেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেনের যাত্রা বন্ধ করে দেন তারা। আন্দোলনকারীদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া সম্রাট বলেন, আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরোনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।

আরেক আন্দোলনকারী রোকনুজ্জামান বলেন, আমি যতটুকু জানি, আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন। আগে প্রায় দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে, অন্য কোনো ট্রেন থামে না। আমরা চাই, আমাদের এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেওয়া হোক।

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন বলেন, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে জানতে পারি, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেনটি থামিয়ে আন্দোলন করছেন স্থানীয়রা। এখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...