Logo Logo

সাজেকে গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া, পর্যটকরা ফিরেছে গন্তব্যে


Splash Image

রাঙামাটির সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলিবিনিময় হয়েছে। এছাড়া, সাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে গন্তব্যে চলে গেছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


সাজেকের উজোবাজারে অবস্থারত বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তিন হাজার পর্যটকের গাড়ি বহর উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়ে। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বারবার অনুরোধ করলেও তারা সরে যায়নি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবরোধকারীদের সরিয়ে পর্যটকদের নিরাপদে নিয়ে যায়।”

তিনি জানান, পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এ ঘটনায় পর্যটকদের কোনো ক্ষতি হয়নি বলেও তিনি জানান।

সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা এখন ব্যস্ত আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে বিস্তারিত জানাব।”

রাঙামাটির পুলিশ সুপার আব্দুর রবিক গণমাধ্যমকে বলেন, “থেমে থেমে গোলাগুলির খবর পেয়েছি। তবে ভ্রমণ যাওয়া পর্যটকরা নিরাপদে সাজেক ছেড়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...