Logo Logo

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও জুয়ামুক্ত রাখতে : এমপি আলফারুক


Splash Image

নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চাই পারে যুবসমাজকে মাদক, জুয়াসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে। খেলাধুলা যুবকদের শারীরিক ও মানসিকভাবে গঠন করার পাশাপাশি মাদকমুক্ত একটি সুস্থ-সুন্দর সমাজ গঠনে বড় ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে নীলফামারী শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 'ফ্রেন্ডস ব্যাচ-২১'-এর উদ্যোগে আয়োজিত 'সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট'-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "আজকের তরুণ ও যুবসমাজই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। কিন্তু অপসংস্কৃতি, জুয়া ও মাদকের করাল গ্রাস আমাদের তরুণদের সুপ্ত প্রতিভাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কিশোর ও তরুণদের এই বিপথগামী পথ থেকে ফিরিয়ে আনতে খেলার মাঠের কোনো বিকল্প নেই। ফ্রেন্ডস ব্যাচ-২১ যে আয়োজক হিসেবে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের সুস্থ ক্রী চর্চা কেবল শহরেই নয়, গ্রাম-গঞ্জের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। যুব সমাজ যদি খেলার মাঠে ব্যস্ত থাকে, তবে তারা কখনো অপরাধমূলক কাজে জড়াবে না।"

ফ্রেন্ডস ব্যাচ-২১ এর পরিচালনা কমিটির সভাপতি হেলাল হোসেন বলেন, "যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং ক্রীড়ামুখী করতে 'ফুটবলকে হ্যাঁ বলি, মাদকমুক্ত সমাজ গড়ি'—এই স্লোগানকে সামনে রেখে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।"

অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী শহর শাখার সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আমীর মোস্তাফিজার রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক মজিবুর রহমান এবং সাফি তুর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াই করে 'সিংদই মাঝাপাড়া ফুটবল একাদশ' ও 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে মোশাররফ হোসেন পিয়াসের একমাত্র গোলে জয় লাভ করে 'শাহীপাড়া ব্রাজিল টি স্টল ফুটবল একাদশ'।

আয়োজকরা জানান, স্থানীয় যুবকদের ক্রীড়ামুখী করতে এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে শহরের ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...