Logo Logo

কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ শেখ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।


বিজ্ঞাপন


শনিবার (২৪ অক্টোবর) উপজেলার রাতইল ইউনিয়নের ধানকোড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আব্দুল্লাহ শেখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামের মৃত নবাব আলী শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী দ্বিতীয় বিয়ে করায় তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের পারকরফা গ্রামে বসবাস করেন। গত ৪ অক্টোবর দুপুরে তিনি বাবার বাড়ির একটি বসতঘরে খাটে শুয়ে ছিলেন। এ সময় আব্দুল্লাহ ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরেন এবং চুমু দেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি গৃহবধূর শ্লীলতাহানি করেন।

গৃহবধূর চিৎকার শুনে তার স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে আব্দুল্লাহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে গত ১৫ অক্টোবর কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ। তিনি বলেন, “আমি লম্পট আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তার ভয়ে পার্শবর্তী লোহাগড়া উপজেলায় আমার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি। ভয়ে আমি বাবার বাড়িতে যেতে পারছি না।”

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযুক্ত আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয়দের দাবি, আব্দুল্লাহর বিরুদ্ধে এলাকায় মাদক বিক্রি ও সেবন, চুরি-ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...