বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব সাজিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাহেদ তালুকদারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, “ছাত্রদল কোনো অন্যায় কাজ সমর্থন করে না। তাঁর বিরুদ্ধে চুরিসহ আরও অনেক বিষয়ে অভিযোগ ছিল। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
এর আগে, গত ২৭ অক্টোবর কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, তিনটি ফ্যান ও অন্যান্য নির্মাণসামগ্রী জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সাহেদ তালুকদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় পরদিন ২৮ অক্টোবর কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বাদী হয়ে সাহেদ তালুকদারসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পরদিন ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া বাজার থেকে সাহেদ তালুকদারকে আটক করে পুলিশ। পরে বাদী ও বিবাদীপক্ষের মধ্যে সমঝোতার পর থানায় মুচলেকা দিয়ে মুক্তি পান কলেজ ছাত্রদলের এই সভাপতি।
এরপর শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেয় জেলা ছাত্রদল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...