Logo Logo

এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি : শিক্ষামন্ত্রী


Splash Image

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, শিক্ষার্থীদের শিখনপ্রক্রিয়ায় যে ঘাটতি ছিল, প্রকাশিত ফলাফলে তা স্পষ্ট পরিলক্ষিত হয়েছে। আগামী দিনে এই ঘাটতি পূরণে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

গতবারের তুলনায় সার্বিক পাসের হার কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রথমত এই পাসের হার হ্রাস পাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের শিখনপদ্ধতিতে স্পষ্ট ঘাটতি রয়েছে। সব দিক বিবেচনা করে এই দুর্বলতাগুলো পুনর্নির্ধারণ করতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

প্রকাশিত ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, ফলাফলে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি আছে কি না, তা পুনর্মূল্যায়ন প্রক্রিয়ার পরেই স্পষ্টভাবে বোঝা যাবে।

আগামী দিনে পরীক্ষা আরও স্বচ্ছ ও সঠিকভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চান যেন পরীক্ষার্থীদের মেধা সঠিকভাবে মূল্যায়িত হয় এবং কোনো শিক্ষার্থীই যেন অবমূল্যায়নের শিকার না হয়।

অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...