Logo Logo

গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু


Splash Image

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উদযাপনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনারায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিষদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

আলোচনা সভা শেষে যুবসমাজকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করার লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক যুব ঋণের চেক হস্তান্তর করা হয়। একই সাথে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী যুবক-যুবতীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, "দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অপরিসীম। দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে যুব সমাজকে দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...