বিজ্ঞাপন
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে যুবকদের হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফোরকান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অভ্রজ্যোতি বড়াল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-প্রকৌশলী আনিসুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান (রোমান) এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান (লিমন)।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। যুবকদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...