বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে আজ দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মার্কেটিং বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে মার্কেটিং এখন আর শুধু পণ্য বিক্রির কৌশলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি বর্তমানে ডেটা, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধের সমন্বিত একটি ক্ষেত্র। তাই শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে কার্যকরভাবে কাজে লাগিয়ে নৈতিকতা ও সৃজনশীলতাসম্পন্ন মার্কেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম আহসান, মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. হাফিজুর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...