বিজ্ঞাপন
৫ নভেম্বর, বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
উদ্ভোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, " শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখা আমাদের নৈতিক দায়িত্ব। একটি পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের পড়ালেখার মনোনিবেশ করতে এবং সুস্থ মনন গঠনে সহায়তা করে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে এই ধরনের সামাজিক ও সচেতনতা মুলক কাজে আরও বেশী এগিয়ে আসতে হবে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মুহাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আদিল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা আগামী দিনের জাতির আশা ভরসা। তোমাদের মাধ্যমে ভবিষ্যতে এ দেশ অনেক কিছু প্রত্যাশা করে। নিজ নিজ দায়িত্ব নিয়ে পরিবেশর পরিচ্ছন্নতা রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে তোমাদের শিক্ষার্থীদের রয়েছে আরও গুরু দায়িত্ব। তোমরা যেমন নিজের বাসা বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখবে, তেমনি শিক্ষাঙ্গনের পরিবেশ ও নিয়মিত পরিস্কার করে রাখবে।
সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মুহাঃ হাবিবুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু আজকের জন্য নয়, ক্যাম্পাসকে প্রতিনিয়ত পরিচ্ছন্ন রাখতে শিক্ষক শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আবুল হোসেন খান বিশেষ অতিথিবৃন্দ ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে নিজ হাতে কলেজ ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...