Logo Logo

প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে


Splash Image

মোংলা থেকে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত জ্বালানি অবকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অঞ্চলের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।


বিজ্ঞাপন


একইসঙ্গে তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি এবং দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। বাংলাদেশ ও চীন যৌথভাবে কাজ করতে আগ্রহী উল্লেখ করে মোংলাকে কেন্দ্র করে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসারে এগিয়ে আসতে চীনা বিনিয়োগকারীদের প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে 'ইনভেস্ট বাংলাদেশ' এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন (সিআরসিসি)-এর মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আগমনকারী উচ্চপর্যায়ের একটি চীনা প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও চীনের পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দেশের বিনিয়োগ, শিল্পায়ন ও অবকাঠামোগত সার্বিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

এছাড়া, মধ্যপ্রাচ্যে পরিচালিত বিভিন্ন চীনা প্রতিষ্ঠানে বাংলাদেশি দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনা প্রতিনিধিদলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

এই দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। দেশের শক্তিশালী অর্থনৈতিক ভিত্তিসোপান গড়ে তোলার উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় চীনা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...