Logo Logo

আত্মসমর্পণকৃত চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল গোলাবারুদ উদ্ধার


Splash Image

সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণের সূত্র ধরে বিশেষ অভিযান চালিয়ে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২, সিরাজগঞ্জ।


বিজ্ঞাপন


বুধবার (৪ নভেম্বর) সকালে এসআরবি-১২-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে ৬৫ জন চরমপন্থীর আত্মসমর্পণের পর তাদের দেওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশি-বিদেশি ১০৩ টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা উল্লেখযোগ্য।

এসআরবি-১২ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছে এসআরবি-১২।

(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা ছিলেন তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন।)

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...