বিজ্ঞাপন
নিহতরা হলেন- মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
বুধবার বিকেলে দেশটির উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাইয়েস এলাকার মসজিদ রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে এ দুর্ঘটনা ঘটে। মরিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’ এ খবর প্রকাশ করেছে।
ল্য ডেফি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন প্রতিষ্ঠানের কর্মীরা কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে তিন শ্রমিকই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কী পরিস্থিতিতে ভারী কাচের বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তদন্ত হওয়ার কথা রয়েছে। তথ্যসূত্র: ল্য ডেফি মিডিয়া
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...