বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী পরকীয়ায় জড়িত—এমন সন্দেহ পোষণ করতেন আতিয়ার রহমান। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার ভোরেও পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও গোলযোগের সৃষ্টি হয়। একপর্যায়ে শাহানারাকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
ঘটনার পর পরিবারের সদস্যরা শাহানারাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গৃহবধূ শাহানারাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...