বিজ্ঞাপন
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার গওহরডাঙ্গা গ্রামের কামরুল খানের ছেলে আলামিন খান (৪০), আকবর খানের ছেলে সুমন খান (২২), মুকিত খানের ছেলে আকবর (৪সেন্টিমিটার/৪৫), মৃত আজিম উদ্দিন খানের ছেলে সাদেক খান (৪৬), ছরোয়ার খানের ছেলে জামাল (৪৬) ও মোমরেজ (৪৩), গাউস খানের ছেলে সবুর খান (৪৬) এবং লায়েক আলীর ছেলে জিকরুল (৩২)। এছাড়া তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি তরিক মুন্সীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ২০২৫ সালের ৬ অক্টোবর উপজেলার গওহরডাঙ্গা গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে শ্রীরামকান্দি ও গওহরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ১৫ থেকে ২০ জন আহত হন। এ ঘটনায় শ্রীরামকান্দি গ্রামের মৃত মফজেল সরদারের ছেলে নেজাম সরদার বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, এর বাইরেও একই রাতে তিনটি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি তরিক মুন্সীকে উপজেলার নিলফা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...