প্রথমবার দেখা মিলেছে ছেলে ভিহানের। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
রোববার (৮ নভেম্বর) নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন ক্যাটরিনা ও ভিকি। ক্যাপশনে তারা লেখেন, ‘আমাদের সবচেয়ে উজ্জ্বল দীপাবলি। সবাইকে ভালোবাসা, আলো ও আনন্দের শুভেচ্ছা।’ শুভেচ্ছাবার্তার শেষে নিজেদের পাশাপাশি ছেলের নামও উল্লেখ করেন এই দম্পতি।
ছবিতে ঐতিহ্যবাহী হলুদ পোশাকে দেখা গেছে ক্যাটরিনাকে। অন্যদিকে ভিকির পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি। দুজনের মাঝখানে দাঁড়িয়ে ছিল ছোট্ট ভিহান। একটি ছবিতে হাসিমুখে হাত নাড়তেও দেখা যায় তাকে।
এতদিন ছেলের ব্যক্তিগত জীবন ও ছবি প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। তাই প্রথমবার ভিহানের মুখ দেখা যাওয়ার পর ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। ২০২৫ সালে তাদের পরিবারে জন্ম নেয় ছেলে ভিহান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...