বিজ্ঞাপন
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার এলাকার তিনমাথা পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন পিপিএমের নির্দেশনায় এসআই মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাকিল আহম্মেদের শরীর তল্লাশি করে তার হেফাজত থেকে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল আহম্মেদ উপজেলার ভাতারিয়া (শুভগাছা) গ্রামের সাইদুল প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে শেরপুর থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর ও সজাগ রয়েছে। মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...