Logo Logo

গোপালগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

বিশেষ এ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সতর্কতা, সার্বিক কল্যাণ, কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার বিষয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময় করা হয়।

প্রধান অতিথি ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে নিজেদের কল্যাণ নিশ্চিত করা এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সভায় বক্তারা পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের সার্বিক কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের কল্যাণ সভা পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...